৩ দিন পর বাবা-মায়ের কোলে ফিরল অপু
ঢাকার সাভারের আশুলিয়ায় অপু নামে ১০ বছরের এক শিশুকে অপহরণের তিন দিন পর উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ জুলাই) রাতে মির্জাপুরের হাটুভাঙা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান পিপিএম জানান, আশুলিয়ার শ্রীপুর এলাকা থেকে শিশু অপুকে অপহরণ করা হয়। এর পর মুঠোফেনে তার পরিবারের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এ ঘটনায় শিশুটির পর আশুলিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করে। পরে উদ্ধার অভিযানে নামে পুলিশ।
তিনি আরও জানান, মুঠোফোনের সূত্র ধরে এসআই মেহেদি হাসানকে সাথে নিয়ে অভিযান চালিয়ে মির্জাপুরের হাটুভাঙা এলাকার পরিত্যক্ত স্থান থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। তবে পলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। তাদের আটক করতে অভিযান চলছে। অপহৃত শিশুটিকে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।
মোহাম্মদ রনি খাঁ/এমএসএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি