বরিশালে বেড়েছে জিপিএ-৫
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুর দেড়টায় শিক্ষাবোর্ড কার্যালয়ের হলরুমে এ ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম।
চলতি বছর বরিশাল শিক্ষাবোর্ডে পাসের হার ৭০.৬৫ শতাংশ। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৭০.৫৫ শতাংশ।

এছাড়া এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২০১ জন। যেখানে গত বছর ৬৭০ জন জিপিএ-৫ পেয়েছিল। এ বছর এ বোর্ডে মোট ৬৩ হাজার ৫৩৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। এরমধ্যে ৪৪ হাজার ৮৮৭ পরীক্ষার্থী পাস করে।
জেলা ভিত্তিক পাসের হারে বরিশাল জেলা প্রথম স্থানে আর দ্বিতীয় স্থানে ভোলা জেলার অবস্থান। এ বোর্ডের ৫টি কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
সাইফ আমিন/এফএ/এমকেএইচ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারে সাত দিনের আলটিমেটাম
- ২ সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে আগ্রহী অস্ট্রেলিয়া
- ৩ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় ১১ দলের বিক্ষোভ
- ৪ টাকা দিয়েও মিলছে না বোতলজাত সয়াবিন তেল, মুরগির দামে আগুন
- ৫ ২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী