কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত
কুষ্টিয়ার মিরপুরের কদমতলায় সড়ক দুর্ঘটনায় লাভলু (২৮) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। শনিবার রাত ২টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের কদমতলায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ট্রাকচালক লাভলু তার ট্রাকের যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সড়কের পাশে রেখে ট্রাকের ত্রুটি মেরামতের চেষ্টা করছিলেন। এসময় পেছন দিক থেকে অপর একটি ট্রাক রাস্তায় বিকল হয়ে পড়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দিলে ট্রাকের নিচে শুয়ে থাকা চালক লাভলু ঘটনাস্থলেই নিহত হন।
তিনি যশোরের ঝিকরগাছার মৃত আনোয়ার হোসেনের ছেলে। পুলিশ নিহত ট্রাকচালকের মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
আল-মামুন সাগর/এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি