বোনের বিয়েতে গিয়ে স্বামীসহ পদ্মায় ভেসে গেলেন আঞ্জু
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে এক দম্পতি নিখোঁজ হয়েছেন। রোববার বেলা ২টার দিকে দৌলতদিয়ার ৩নং ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন দৌলতদিয়া ফেরিঘাট এলাকার সিদ্দিক কাজী পাড়ার আদিম শেখের মেয়ে আঞ্জু (২২) ও তার স্বামী ইমন (২৫)। তাদের উদ্ধারে কাজ শুরু করেছে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের কর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিখোঁজ আঞ্জু তার চাচাতো বোনের বিয়ে উপলক্ষে স্বামীসহ বেড়াতে আসেন। রোববার দুপুরে বিয়ে বাড়িতে আসা অনেকে একসঙ্গে গোসল করতে দৌলতদিয়া ৩ নং ফেরিঘাট এলাকায় নদীতে নামে। এসময় তীব্র স্রোতের তোড়ে আঞ্জুকে ডুবে যেতে দেখে ইমন তাকে উদ্ধার করতে গেলে স্বামী-স্ত্রী দুজনই স্রোতে ভেসে যান।

খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিখোঁজদের উদ্ধারের চেষ্টা করেন।
গোয়ালন্দ ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে। তবে এখনও তাদের সন্ধান পাওয়া যায়নি।
রুবেলুর রহমান/এমবিআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি