টঙ্গীতে বাসায় ঢুকে স্কুলছাত্রকে হত্যা
গাজীপুরের টঙ্গীতে বাসায় ঢুকে তউসিফুল ইসলাম মুন্না (১৫) নামে এক ৮ম শ্রেণির ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে টঙ্গীর কাজীপাড়া চন্দ্রীমা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মুন্না ওই এলাকার মো. মিজানুর রহমানের ছেলে এবং রাজধানীর মগবাজারের বিএফ শাহিন একাডেমির ছাত্র। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার দান্ডি গ্রামে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামল হোসেন জানান, বুধবার সকালে মুন্নার বাবা অফিসে চলে যান। সকাল সাড়ে ৮টার দিকে মুন্নাকে বাসায় একা রেখে তার মাও ছোট ছেলেকে নিয়ে স্কুলে যান। পরে তিনি বাসায় ফিরে খাটের ওপর রক্তাক্ত অবস্থায় মুন্নার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপের দাগ রয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন জানান, কে বা কারা এবং কী কারণে মুন্নাকে হত্যা করেছে তা এ মুহূর্তে বলা সম্ভব নয়। তবে তার পরিচিত কোনো বন্ধু-বান্ধবের কেউ এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ করছে পুলিশ।
মো. আমিনুল ইসলাম/এমবিআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা