ছেলেধরা সন্দেহে বাকপ্রতিবন্ধী আটক
ভোলায় ছেলেধরা সন্দেহে এক বাকপ্রতিবন্ধী যুবককে আটক করে চড়-থাপ্পড় মেরে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। বুধবার রাত সাড়ে ১১টার দিকে লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের মাদরাসা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে ওই যুবক রাস্তায় ঘোরাফেরা করার সময় স্থানীয়রা তাকে ছেলে ধরা সন্দেহ আটক ও মারধর করে পুলিশে খবর দেয়।
তিনি আরও বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি তিনি বাকপ্রতিবন্ধী। নিজের নাম-পরিচয় বলতে পারেন না। আমরা তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছি।
এছাড়া ওই ব্যক্তির নাম ও ঠিকানা কারো জানা থাকলে ০১৭১৩৩৭৪৩০৪ নম্বরে কল দিয়ে তাকে পরিবারের কাছে ফেরত পাঠাতে সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছেন ওসি মীর খায়রুল কবির।
জুয়েল সাহা বিকাশ/এমএমজেড/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ খাবার-ওষুধের জন্য কাঁদছেন জীবনভর মানুষকে কোরআন শেখানো বৃদ্ধা সালেহা
- ২ তিন মাসের মধ্যে চালু হবে দারোয়ানি টেক্সটাইল মিল: শিল্প প্রতিমন্ত্রী
- ৩ হাওরের ধান রক্ষায় বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু
- ৪ ৯ বছরেও শেষ হয়নি ওভারপাস, ক্ষোভে সড়ক অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ
- ৫ বরিশাল নগরীতে অবৈধ দখল উচ্ছেদ শুরু