চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে তিনজন হাসপাতালে ভর্তি
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে তিনজন ভর্তি হয়েছেন। ঢাকাতে অবস্থানকালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রাথমিক চিকিৎসা নেয়ার পর তারা বাড়িতে আসেন এবং গতকাল শুক্রবার সদর হাসপাতালে ভর্তি হন।
ডেঙ্গু জ্বরে আক্রান্তরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালুবাগান মহল্লার শাহীন, সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের ধোলারীহাট গ্রামের শরিফুল ইসলাম ও কালিনগর গ্রামের শাহিন।
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা নাদিম সরকার জানান, ঢাকাতে অবস্থানকালে তারা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা নেয়ার পরে তারা বাড়িতে আসেন। জ্বর না কমায় গতকাল শুক্রবার সদর হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও জানান, জ্বরে আক্রান্ত হয়ে আরও কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছে। তবে তারা ডেঙ্গু জ্বরে আক্রান্ত কি-না পরীক্ষা শেষে জানা যাবে।
মোহা. আব্দুল্লাহ/আরএআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ‘রিকশা চালাইয়া যে টেহা জমাইসিলাম মেয়ের সিজারে সব খরচ হইয়া গেছে’
- ২ ময়মনসিংহে কৃষক হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন
- ৩ কাজ না করেই টাকা লোপাটের অভিযোগ পিআইও-প্রকল্পের চেয়ারম্যানের বিরুদ্ধে
- ৪ মেঘনায় অবৈধ বালু উত্তোলনে ভাঙন আতঙ্ক, এলাকাবাসীর মানববন্ধন
- ৫ ফেনীতে শহীদ যুবদল নেতা হারুনের পরিবারকে ঘর উপহার দিলেন প্রধানমন্ত্রী