মৌলভীবাজারে ১০ জন ডেঙ্গুতে আক্রান্ত
মৌলভীবাজার জেলায় এ পর্যন্ত ১০ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন ছাড়া সবাই ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে এসেছেন। তবে একজন স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছে বলে ধারণা করছেন চিকিৎসকেরা।
মৌলভীবাজার সিভিল সার্জনের কার্যালয়, সদর হাসপাতাল এবং বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যমতে, জেলায় এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১০ জন। এদের মধ্যে দুজন মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, ২ জন মৌলভী পলি ক্লিনিকে এবং ২ জন সিলেটে চিকিৎসা নিচ্ছেন। বাকি দুজন সুস্থ হয়েছেন বলে নিশ্চিত করেছে মৌলভীবাজার জেলা সিভিল সার্জনের কার্যালয়। এছাড়া শনিবার (২৭ জুলাই) আরও নতুন দুই জনের ডেঙ্গু ধরা পড়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, মৌলভীবাজারে ডেঙ্গু আক্রান্তদের শারীরিক অবস্থা ভালো রয়েছে। আক্রান্তদের সবাই নিয়মিত ঢাকায় যাওয়া-আসা করছিলেন। তবে স্থানীয়ভাবে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মৌলভীবাজার পলিটেকনিকের এক ছাত্র। তার সম্প্রতি ঢাকা ভ্রমণের কোনো রেকর্ড নেই।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. শাহজাহান কবির চৌধুরী জাগো নিউজকে জানান, ডেঙ্গু মোকাবিলায় জেলা স্বাস্থ্য বিভাগ সতর্ক রয়েছে। মৌলভীবাজার জেলায় ২৫০ শয্যা হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডেঙ্গু চিকিৎসার জন্য ব্যাপক প্রস্তুতি রয়েছে।
রিপন দে/এমএসএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা