ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
গাজীপুরের শ্রীপুর উপজেলার গজারিয়া গ্রাম থেকে ৫০পিস ইয়াবাসহ সোহেল নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব-১।
সোমবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন।
ব্রিফিংয়ে জানানো হয়, ইয়াবা বিক্রির গোপন সংবাদে উপজেলার গজারিয়া গ্রামে রোববার (২৮ জুলাই) রাতে কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় ওই গ্রামের মৃত আছান উদ্দিনের ছেলে সোহেলের (২৩) দেহ তল্লাশি করে ৫০পিস ইয়াবা, নগদ ১ হাজার ৫৩০ টাকা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, সে দীর্ঘদিন যাবৎ চোরাইপথে বিদেশি মাদকদ্রব্য এনে গাজীপুরের বিভিন্ন স্থানে বিক্রি করত। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
শিহাব খান/এমএমজেড/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা