গাংনীতে ৮০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
মেহেরপুরের গাংনীতে ৮০০ পিস ইয়াবাসহ সোহেল রানা ওরফে জুয়েল (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ।
বুধবার রাতে উপজেলার বাওট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সোহেল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শ্যামপুর গ্রামের মৃত আরজ আলীর ছেলে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় পুলিশের একটি টিম বাওট বাজারে অবস্থান নেয়।
শ্যামলী পরিবহন থেকে নামামাত্রই সোহেলকে পুলিশ গ্রেফতার করে। পরে তাকে তল্লাশি চালিয়ে তিনটি প্যাকেট থেকে মোট ৮০০পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আসিফ ইকবাল/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা