গরু আনতে গিয়ে ভারতীয় পুলিশের হাতে ধরা ৪ বাংলাদেশি
ফাইল ছবি
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মোলানী সীমান্তের অদূরে ফুলবাড়ি এলাকা থেকে ৪ বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় পুলিশ। কোরবানির ঈদ সামনে রেখে ওপারে গরু আনতে গিয়ে তারা ধরা পড়েছেন বলে জানা গেছে।
আটকরা হলেন- উপজেলার গেদুরা ইউপির মরাধার গ্রামের রবিউল ইসলাম (১৮), আবুল হোসেন (২৮), আওয়াল (৩০) ও আমিনুল হক (১৭)।
স্থানীয়রা জানান, শনিবার সকালে ভারতের গোয়ালপুকুর থানার ফুলবাড়ি এলাকার এনামুল হকের বাড়ি থেকে ওই ৪ যুবককে আটক করে দেশটির পুলিশ। পরে আটকদের ভারতের একটি কারাগারে পাঠানো হয়।
ঠাকুরগাঁও বিজিবি ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম সাফিউন নবী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
এফএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাতক্ষীরা-১ আসনে ভোট জালিয়াতির অভিযোগ বিএনপির
- ২ রমজান সামনে ‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে প্রতারণা, স্বামী-স্ত্রী আটক
- ৩ মাগুরায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, ২০ বাড়িঘর ভাঙচুর-লুটপাট
- ৪ সমালোচনার মুখে রাজশাহী বোর্ডের সেই ৬০ কর্মচারীর স্থায়ীকরণ স্থগিত
- ৫ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ