মেয়েকে উত্ত্যক্ত : আ.লীগ নেতাকে কোপালেন ছাত্রলীগ নেতা
ফাইল ছবি
মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বগুড়ায় এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়েছেন ছাত্রলীগ নেতা ও তার সহযোগীরা। এ ঘটনায় শনিবার বিকেলে গাবতলী থানায় মামলা হয়েছে।
শুক্রবার সন্ধ্যার পর বগুড়ার গাবতলী উপজেলার জামিরবাড়ীয়া বাজারে এই ঘটনা ঘটে। আহত ফুলমিয়া গাবতলীর সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। গুরুতর অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন ফুল মিয়ার ভাগিনা আবু সাইদ জানান, ফুল মিয়ার মেয়ে স্থানীয় একটি কলেজে একাদশ শ্রেণিতে পড়ে। কলেজে যাতায়াতের পথে এলাকার চিহ্নিত বখাটে তরিকুল ইসলাম তরি তাকে উত্ত্যক্ত করছিল। বিষয়টি জানার পর ফুল মিয়া কয়েকদিন আগে ওই বখাটেকে ডেকে শাসন করেন। এতে বখাটে তরি ক্ষিপ্ত হয়ে শুক্রবার সন্ধ্যার পর বাজারের ভেতর দলবল নিয়ে তার ওপর হামলা করে।
তরি সোনারায় ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বলেও জানান তিনি।
গাবতলী থানার উপ-পরিদর্শক (এসআই) কান্তি কুমার মোদক জানান, তরি ও তার সহযোগীদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদের গ্রেফতারে থানা ও গোয়েন্দা পুলিশ অভিযান চালাচ্ছে।
এফএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি