মুহূর্তেই এতিম হয়ে গেল ছোট্ট বিজয়
টাঙ্গাইলের মির্জাপুরে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া তাদের একমাত্র সন্তান বিজয় (১০) গুরুতর আহত হয়েছে। রোববার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের (পুরাতন) মির্জাপুর উপজেলার কদিম দেওহাটা নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, উপজেলার বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া গ্রামের জাহাঙ্গীর (৪০) ও তার স্ত্রী তাসলিমা (৩০) তাদের ছেলে বিজয়কে নিয়ে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ডাক্তার দেখাতে যান। ডাক্তার দেখিয়ে ব্যাটারিচালিত রিকশায় তারা বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে গাজীপুর থেকে টাঙ্গাইলগামী যাত্রীবাহী একটি বাস রিকশাটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই তাসলিমা নিহত হন। আহত হন জাহাঙ্গীর, ছেলে বিজয় ও রিকশাচালক শরবেস আলী (৩০)। পরে কুমুদিনী হাসপাতালে নেয়ার পর জাহাঙ্গীর ও রিকশাচালক শরবেস আলীর মুত্যু হয়। শিশু বিজয় কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত রিকশাচালকের বাড়ি মির্জাপুর পৌর এলাকার বাইমহাটী গ্রামে বলে জানা গেছে। পুলিশ ঘাতক বাসটি আটক করেছে।
মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশারফ হোসেন বলেন, বাসচাপায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তিনটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এরশাদ/এফএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা