খুলনায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও এক নারীর
খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে খাদিজা বেগম (৪০) নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে খুলনা নগরীর সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খাদিজা বেগম বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের দুলু মোল্লার স্ত্রী।
সিটি মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৯ টায় ‘ডেঙ্গু শকড সিন্ড্রোম’ নিয়ে খাদিজা বেগম হাসপাতালে ভর্তি হন। তার রক্তে প্লাটিলেট কাউন্ট খুবই কম ছিল। চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকালে তার মৃত্যু হয়।
এ নিয়ে গত দুই দিনে খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই নারী ও এক স্কুলছাত্রের মৃত্যু হলো।
খুলনার সিভিল সার্জন ডা. এএসএম আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার দুপুর পর্যন্ত খুলনার বিভিন্ন হাসপাতালে ১৯১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
আলমগীর হান্নান/আরএআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি