রংপুরে পরিবহন ধর্মঘট প্রত্যাহার
রংপুরের সঙ্গে লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার মধ্যে অর্নিদিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। জেলা মোটর শ্রমিক ইউনিয়ন মঙ্গলবার মধ্যরাত থেকে এ ধর্মঘট প্রত্যাহার করে নেয়।
রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ প্রশাসনের সঙ্গে ফলপ্রসু আলোচনার প্রেক্ষিতে তারা মঙ্গলবার মধ্যরাত থেকে পরিবহন ধর্মর্ঘট প্রত্যাহার করে নেন।
তিনি আরও জানান, তাদের বিভিন্ন দাবি প্রসঙ্গে মোটর শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও আলাপ আলোচনা হয়েছে। তারাও বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছেন।
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের
- ২ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ৩ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন
- ৪ টিএসসিতে লাঠি হাতে তেড়ে আসা তরুণ গাজীপুরে হত্যা মামলার প্রধান আসামি
- ৫ ঘুসের টাকাসহ সোনাগাজীর পিআইও দুদকের হাতে আটক