কোরবানির মাংস দিতে গিয়ে প্রাণ হারালেন চাচা-ভাতিজা
দিনাজপুরে মাইক্রোবাসের চাপায় মোটরসাইকেল আরোহী চাচা-ভাতিজা নিহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের বেকিপুল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- চিরিরবন্দর উপজেলার উত্তর আলোকডিহি গ্রামের সৌমিত ইসলাম (১৭) ও আসাদুল ইসলাম (১৬)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।
স্থানীয় সূত্র জানায়, চিরিরবন্দর থেকে কোরবানির ঈদের মাংস নিয়ে মোটরসাইকেলযোগে বোনের বাড়ি দিনাজপুরে যাচ্ছিল তারা। বেকিপুল বাজারে উঠতেই তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয় একটি মাইক্রোবাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় সৌমিত এবং হাসপাতালে নেয়ার পথে আসাদুলের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কমর্কর্তা (ওসি) হারেসুল ইসলাম বলেন, চিরিরবন্দর থেকে মোটরসাইকেলে দিনাজপুরে যাচ্ছিল তারা। পথিমধ্যে মাইক্রোবাসের ধাক্কায় তারা নিহত হয়।
এএম/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুষ্টিয়ায় এত ক্ষমতা নিয়ে কে চলে আমি দেখবো: আমির হামজা
- ২ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের
- ৩ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ৪ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন
- ৫ টিএসসিতে লাঠি হাতে তেড়ে আসা তরুণ গাজীপুরে হত্যা মামলার প্রধান আসামি