শার্শা সীমান্তে ফেনসিডিলসহ পাচারকারী আটক
যশোরের শার্শা উপজেলার কাশিপুর সীমান্ত থেকে ২৯৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ নুর ইসলাম (৫৫) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার বিকেলে কাশিপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক নুর ইসলাম কাশিপুর গ্রামের আমির হোসেনের ছেলে।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদে জানা যায়- মাদক পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলের একটি চালান এনে কাশিপুর গ্রামে মজুত করছে।
এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে পাচারকারী নুর ইসলামকে ২৯৫ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে আটক করা হয়। মাদক পাচারকারী নুর ইসলামকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
মো. জামাল হোসেন/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা