১৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ, কারাগারে ৬ ব্যবসায়ী
ভোলা শহরের পদ্মা মার্কেটে যৌথ অভিযান চালিয়ে ৫ হাজার কেজি অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে র্যাব- ৮ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় জাল বিক্রির অপরাধে ৬ ব্যবসায়ীকে আটক করা হয়।
আটকদের মধ্যে পাঁচজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড এবং একজনকে ১ মাসের কারাদণ্ড দেয়া হয়।
রোববার (১৮ আগস্ট) রাত ৯টার দিকে ভোলা সদরের সহকারী কমিশনার (ভূমি) মো. কাওছার হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- ফারুক স্টোরের মালিক মো. ফারুক, রুবেল ট্রেডার্সের মালিক মো. রুবেল, মক্কা ট্রেডার্সের মালিক মো. গিয়াস উদ্দিন, নিঠুর ও রবীন্দ্র ট্রেডার্সের মালিক নিঠুর দাস ও রবীন্দ্র দাস, এবং রাব্বানী স্টোরের মালিক গোলাম রাব্বানী।
কাওছার হোসেন জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ৮টার দিকে ওই মার্কেটে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই ব্যবসায়ীদের দোকান থেকে ৫ হাজার কেজি কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ জালের মূল্য প্রায় ১৫ লাখ টাকা বলে জানান তিনি।
তিনি আরেও জানান, এ সময় ৬ ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ জনের ১ বছর ও এক জনের ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। তাদের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
জুয়েল সাহা বিকাশ/এমএসএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা