স্মার্টফোন কিনে না দেয়ায় কলেজছাত্রীর আত্মহত্যা
প্রতীকী ছবি
স্মার্টফোন কিনে না দেয়ায় মারিয়া জামান রিমি নামের এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার রাত ৯টার দিকে নিজ ঘরে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। মঙ্গলবার সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
নিহত রিমি যশোর সদর উপজেলার ঘুরুলিয়া এলাকার মোস্তফা জামানের মেয়ে এবং যশোর শিক্ষাবোর্ড স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী।
সদর উপজেলার তালবাড়িয়া ফাঁড়ির এসআই নজরুল ইসলাম জানান, ওই ছাত্রীর বাবা মোস্তফা জামান জানিয়েছেন, স্মার্টফোন কিনে না দেয়ায় তার মেয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে মঙ্গলবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এমবিআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি