বেয়াইন বাড়ি গিয়ে আত্মহত্যা করলেন বেয়াই
ফাইল ছবি
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বেয়াইনের বাড়িতে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ইউসুফ (৬৫) নামে এক বৃদ্ধ।
মঙ্গলবার সন্ধ্যায় পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকার আফজাল মিয়ার ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ নরসিংদী জেলার রায়পুরা এলাকার বাসিন্দা।
নিহতের ছেলে আরিফ জানান, বাবা ঋণগ্রস্ত ছিলেন। পাওনাদারের তাগাদা সহ্য করতে না পেরে ইতিপূর্বে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সোমবার সন্ধ্যায় তিনি দেশের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা এলাকায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। পরে রাতে বন্দর চৌধুরীবাড়ী তার বেয়াইনের বাড়ি আসেন। সেখানে তিনি রাত্রিযাপন করেন। মঙ্গলবার ওই বাড়ির বারান্দায় গ্রিলের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
এফএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা