বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক
গাজীপুরের শ্রীপুরে মোফাজ্জল হোসেন ওরফে খোকন নামে এক অস্ত্র ব্যবসায়ীকে বিদেশি পিস্তলসহ আটক করেছে র্যাব। মোফাজ্জল উপজেলার নোয়াগাঁও গ্রামের আব্দুল জলিল মোল্লার ছেলে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
র্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, মোফাজ্জল হোসেন খোকন গাজীপুর ও আশপাশের জেলা থেকে অস্ত্র কিনে গাজীপুর জেলার বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করে আসছিলেন। মোফাজ্জল পেশায় অবৈধ অস্ত্রের ব্যবসায়ী।

তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নোয়াগাঁও এলাকায় বিদেশি অস্ত্র বেচাকেনা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাবের সদস্যরা মঙ্গলবার রাতে ওই এলাকার মোফাজ্জল হোসেন খোকনের বাড়িতে অভিযান চালায়। পরে তার উপস্থিতিতে শোয়ার ঘর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, ১৭ রাউন্ড গুলি, একটি রামদা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আমিনুল ইসলাম/এফএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা