শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়লেন জামাই
ফাইল ছবি
নেত্রকোনায় ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম বাবুল ফকির (৪৫), বাড়ি পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও গ্রামে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার বাংলা স্টেশনের কাছে বাংলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকায় শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন।
নেত্রকোনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহুয়া কমিউটার নিচে কাটা পড়ে বাবুল ফকির নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পরে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশের (জিআরপি) কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএমজেড/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা