পালানোর পর জঙ্গল থেকে আসামি ধরে আনল পুলিশ
ফাইল ছবি
আদালতে জবানবন্দি শেষে কারাগারে নেয়ার সময় পুলিশ হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যান শহিদুল ও শাকিল নামে দুই আসামি। পরবর্তীতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত ১০টার দিকে সদর থানার পূর্ব পাশের জঙ্গল থেকে পালাতক ওই দুই আসামিকে আবার গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ।
রাজবাড়ী কোর্ট পুলিশ পরিদর্শক গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে রাজবাড়ী আদালতের কার্যক্রম শেষে বেশ কয়েকজন আসামিকে কোর্ট চত্বর থেকে কারাগারে নেয়ার জন্য প্রিজন ভ্যানে ওঠানোর সময় শহিদুল ও শাকিল নামের দুই আসামি হাতকড়াসহ পুলিশ হেফাজত থেকে পালিয়ে যান। পরবর্তীতে পুলিশের সাঁড়াশি অভিযানে রাত ১০টার দিকে সদর থানার পূর্ব পাশের জঙ্গল থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
রুবেলুর রহমান/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা