ব্রিজের রেলিং ভেঙে খাদে বাস, নিহত ৬
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার ধুলদী রেলগেট এলাকায় ব্রিজের রেলিং ভেঙে যাত্রীবাহী বাস খাদে পড়ে ছয়জন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। ঢাকা থেকে বরিশালগামী কমফোর্ট লাইন পরিবহনের বাসটি ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ফরিদপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে।

অপরদিকে একই সময় ফরিদপুর-বরিশাল মহাসড়কের কালনা নামক স্থানে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
বি কে সিকদার সজল/আরএআর/জেআইএম/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা