ঝালকাঠিতে দুই লাখ টাকার ইয়াবাসহ আটক ২
ঝালকাঠিতে প্রায় ২ লাখ টাকা মূল্যের ৫৭৮ পিস ইয়াবাসহ রাজিব ও আমানত নামে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে শহরের ফরিয়াপট্টি উদ্বোধন স্কুল ও কাপুড়িয়া পট্টি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ সময় রাজিব হাওলাদারের কাছ থেকে ৫০ পিস ও আমানত শাহ'র কাছ থেকে ৫২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রোববার ঝালকাঠি পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) ফাতিহা ইয়াসমিন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, ও কাজী ছোয়েব, ডিবি পুলিশ পরিদর্শক ইকবাল খান, এনামুল হোসেন ও এসআই মফিজুর রহমান।
পুলিশ জানিয়েছে রাজিব ও আমানতের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া হয়েছে। তাদের নামে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে।
মো. আতিকুর রহমান/এমএমজেড/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নওগাঁয় পরিত্যক্ত আ’লীগ কার্যালয়ে হঠাৎ ভেসে উঠলো ৭ই মার্চের ভাষণ
- ২ টাঙ্গাইলে নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
- ৩ অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী
- ৪ হঠাৎ হাসপাতালে গিয়ে ১৬ ডাক্তারের মধ্যে ৮ জনকে পেলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৫ সুনামগঞ্জে মেছোবাঘ ধরে শিকল বন্দি করলো স্থানীয়রা