প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে পৌর মেয়র বরখাস্ত
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি ও নানা অনিয়মের অভিযোগে নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার মেয়র মোতাহার হোসেন মানিককে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
গত বৃহস্পতিবার (২২ আগস্ট) মন্ত্রণালয় থেকে ২০০৯-এর ধারা ৩১(১)-এর বিধি মোতাবেক বিভিন্ন দফতরে তাকে বরখাস্তের অনুলিপি পাঠানো হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব আবদুর রউফ মিয়া স্বাক্ষরিত অনুলিপিতে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীকে কটূক্তি, সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার, অফিস না করে বাইরে থাকা ও নিয়োগ বাণিজ্যসহ গুরুতর অভিযোগ থাকায় মেয়র মোতাহার হোসেন মানিককে সাময়িক বরখাস্ত করা হলো।
এ বিষয়ে পৌর মেয়র মোতাহার হোসেন মানিক জাগো নিউজকে বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত বরখাস্তের অনুলিপি হাতে পাইনি। আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সঠিক নয়।’
মিজানুর রহমান/এএম/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি