বাসচাপায় নিহত ১, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ
গাজীপুর মহানগরীর ভোগড়া চৌধুরী বাড়ি সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসচাপায় এক ব্যক্তির নিহত হওয়ার ঘটনায় বাসে আগুন এবং যানবাহনে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। নিহতের পরিচয় জানা যায়নি।
রোববার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রাত দশটার দিকে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে বাসের আগুন নেভায়।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম কাওসার আহমেদ চৌধুরী জানান, ঢাকাগামী অনাবিল পরিবহনের একটি বাস অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বলাকা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করে এবং বেশকিছু যানবাহনে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
রাত সাড়ে দশটা থেকে ভোগড়া বাইপাস মোড় হতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পুলিশ যানবাহন চলাচল স্বাভাবিক করতে কাজ করছে।
মো. আমিনুল ইসলাম/এমএসএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা