মোটরসাইকেল-ইঞ্জিনভ্যান সংঘর্ষে প্রাণ গেল কিশোরের
প্রতীকী ছবি
সাতক্ষীরার কালিগঞ্জ-শ্যামনগর সড়কে মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ছাদেক হোসেন (১৮) নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৯টার দিকে ইছাকুড় পানির ট্যাংকির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছাদেক হোসেন কালিগঞ্জ উপজেলার পারুলগাছা গ্রামের সামছুর হাজারীর ছেলে।
শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) রোকন মিয়া জানান, কালিগঞ্জ থেকে মোটরসাইকেলে ছাদেক হোসেন শ্যামনগরের দিকে আসছিলেন। পথিমধ্যে ইছাকুড় এলাকায় ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আকরামুল ইসলাম/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা