ট্রাক কেড়ে নিল দুই ভাইয়ের প্রাণ
গাজীপুর মহানগরীর জাঝর এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাজীপুর মহানগরীর গাছা থানার বসুরা পূর্বপাড়া এলাকার জুয়েল চৌধুরীর ছেলে রুবেল চৌধুরী (২৫) এবং চট্টগ্রামের রাউজানের বাবুলের ছেলে সাদ্দাম হোসেন (২৪)। নিহতরা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই।
বাসন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কাওসার আহমেদ চৌধুরী জানান, দুপুরে রুবেল ও সাদ্দাম ঢাকা বাইপাস দিয়ে পূবাইল থেকে মোটরসাইকেলে করে ভোগড়া এলাকার দিকে আসছিল। এ সময় মোটরসাইকেলটি মহাসড়কের জাঝর এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা