ঠাকুরগাঁওয়ে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
ফাইল ছবি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ।
শনিবার ভোরে নাগরভিটা সীমান্তের ৩৭৮/(৪) পিলার এলাকা থেকে তাদের ধরে নিয়ে যান ভারতের তিনগাঁও বিএসএফ ক্যাম্পের জওয়ানরা।
আটকরা হলেন- উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের মাশানডাঙ্গী গ্রামের মো. আলমের ছেলে আব্দুল হাকিম (৩২) ও দুলিয়াভিটা গ্রামের তফিজ উদ্দীনের ছেলে আবু সাঈদ আলী (৩০)।
স্থানীয়রা জানান, ভোরে নাগরভিটা সীমান্তের ৩৭৮/(৪) পিলার এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন আবদুল হাকিম ও আবু সাঈদ আলী। এ সময় তাদের ভারতের তিনগাঁও বিএসএফ ক্যাম্পের জওয়ানরা আটক করে। পরে তাদের ওই দেশের পুলিশের হাতে সোর্পদ করে।
ঠাকুরগাঁও-৫০ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম সাফিউন নবী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আটকরা চোরাকারবারি। ভারত থেকে ফেনসিডিল আনায় বিএসএফ তাদের আটক করেছে।
এফএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নওগাঁয় পরিত্যক্ত আ’লীগ কার্যালয়ে হঠাৎ ভেসে উঠলো ৭ই মার্চের ভাষণ
- ২ টাঙ্গাইলে নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
- ৩ অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী
- ৪ হঠাৎ হাসপাতালে গিয়ে ১৬ ডাক্তারের মধ্যে ৮ জনকে পেলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৫ সুনামগঞ্জে মেছোবাঘ ধরে শিকল বন্দি করলো স্থানীয়রা