কুষ্টিয়ায় মাদক মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
কুষ্টিয়ায় মাদক মামলায় দুইজনের মৃত্যুদণ্ড দিয়েছেন দিয়েছেন আদালত। সোমবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের খেজমত মণ্ডলের ছেলে রুবেল (২১) ও একই গ্রামের মৃত মসলেম মণ্ডলের ছেলে ভাংগন মণ্ডল (২২)।
আদালত সূত্রে জানা যায়,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কুষ্টিয়ার সহকারী পরিচালক মিজানুর রহমানের নেতৃত্বে একটি টিম ২০১৭ সালের ১৯ অক্টোবর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী পদ্মা নদীর তীরবর্তী মোহাম্মদপুর গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে ওই গ্রামের রুবেল ও ভাংগন মণ্ডলের কাছে থাকা ৮০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় কুষ্টিয়ার পরিদর্শক তারেক মাসুদ বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন।
কুষ্টিয়া জজ কোর্টের পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, এ মামলায় দৌলতপুর থানা পুলিশ ২০১৮ সালের ২৭ জানুয়ারি আদালতে চার্জশিট জমা দেয়। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।
আল-মামুন সাগর/আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি