পুকুরে ভেসে উঠলো দুই ভাইয়ের নিথর দেহ
প্রতীকী ছবি
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পূর্ব জাহিদপুর গ্রামে পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুসহ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা হলো, ওই গ্রামের আজমান আলীর ছেলে প্রতিবন্ধী শাহান আহমেদ (১০) ও রাহান আহমেদ (৭)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। তাদের আর কোনো ভাই-বোন নেই।
পুলিশ জানায়, বিকেলে পূর্ব জাহিদপুর গ্রামে পরিবারের সবার অগোচরে শাহান আহমেদ ও রাহান আহমেদ উঠানের পার্শ্ববর্তী পুকুরে নামে। এরপর থেকে তাদের আর সন্ধান পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির প্রায় এক ঘণ্টা পর পুকুরে দুই ভাইয়ের নিথর দেহ ভাসমান অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নবীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমএএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা