দুই হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেফতার
ঝিনাইদহের মহেশপুরে ১৯৫০ পিস ইয়াবাসহ আছিয়া খাতুন (৩৮) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শ্যামপুর কাঁঠাল বাগানপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আছিয়া খাতুন ওই এলাকার আব্দুল হামিদ মন্ডলের স্ত্রী।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহিন জানান, আছিয়া খাতুন দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছেন বলে আমাদের কাছে অভিযোগ ছিল। আর এরই প্রেক্ষিতে সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শ্যামপুর কাঁঠাল বাগানপাড়া এলাকায় অভিযান চালায়।
এ সময় নিজ বাড়ি থেকে ১৯৫০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
এআরএ/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোলায় বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা, গয়না-দলিল লুট
- ২ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেফতার করায় র্যাবের ওপর হামলা, বাইকে আগুন
- ৩ ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা
- ৪ বর্তমান সরকার কারও প্রতিপক্ষ নয়: প্রতিমন্ত্রী নুর
- ৫ ৫২০ নয়, কুমিল্লায় বরাদ্দ এসেছে ৫০০ কার্টন খেজুর: জেলা প্রশাসক