ফেনীতে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
ফাইল ছবি
ফেনীতে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে রেজওয়ান হোসেন সিয়াম (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে শহরের নাজির রোড এলাকার রয়েল শেখ ম্যনশনের চার তলার ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়।
নিহত সিয়াম শহরতলীয় সোনাপুর এলাকার মোল্লাপড়ার আবদুর রহিমের ছেলে। তার পরিবার নাজির রোড এলাকায় ভাড়া থাকে। সে স্থানীয় বায়তুল আমান হেফজ মাদরাসার ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে নাজির রোড এলাকার নির্মাণাধীন ওই ভবনের ছাদে খেলা করার সময় পা পিছলে পড়ে যায় সিয়াম। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাশেদুল হাসান/এমবিআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা