ঢেপা নদীতে গোসলে নেমে জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু
দিনাজপুরের বীরগঞ্জে ঢেপা নদীতে গোসল করতে গিয়ে মো. রাব্বী (১৪) নামে এক জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে তার মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।
নিহত রাব্বী বীরগঞ্জ উপজেলার দক্ষিণ সুজালপুর মিশনপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে। সে বীরগঞ্জ কবি নজরুল ইসলাম উচ্চ বিদ্যায়ের ৮ম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, রাব্বী বুধবার স্কুলে যায়নি। দুপুরে তিন বন্ধু মিলে বাড়ির পাশের ঢেপা নদীর অদূরে শালবন বুড়িদহ ঘাটে গোসল করতে যায়। নদীতে গোসল করার সময় প্রবল স্রোতে রাব্বী তলিয়ে যায়। এ সময় অন্যান্যরা চিৎকার শুরু করলে এলাকাবাসী ছুটে এসে নদীতে তাকে খুঁজতে থাকে। সন্ধ্যা ৬টার দিকে ঘাটের কিছুটা দূর থেকে রাব্বীর মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।
বীরগঞ্জ পৌরসভার কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন হাবিব জেএসসি পরীক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এমদাদুল হক মিলন/আরএআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা