সংশোধনাগার থেকে বেরিয়ে আবারও শিশু ধর্ষণ করল কিশোর
বান্দরবানের আলীকদম উপজেলায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ১৬ বছরের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কিশোর ২নং চৈক্ষ্যং ইউনিয়নের সিরাজ কার্বারিপাড়ার বাসিন্দা।
এর আগে সাত বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় ২০১৮ সালে সাত মাস সংশোধনাগারে ছিল ওই কিশোর। সেখান থেকে বের হয়ে আবারও শিশু ধর্ষণ করে সে।
আলীকদম থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নুর ইসলাম বলেন, ১৪ আগস্ট সকালে বাড়ির সামনে খেলছিল এক শিশু। কৌশলে ওই শিশুকে একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় ওই কিশোর। শিশুটিকে বাড়িতে খোঁজাখুঁজি করে না পেয়ে কান্নার আওয়াজ শুনতে পায় অভিভাবকরা। পরে শিশুটির গোপনাঙ্গে ক্ষত দেখে কিশোরের বিরুদ্ধে থানায় ধর্ষণের মামলা করেন শিশুটির বাবা।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার ওই কিশোর বাড়িতে ফিরে আসে। বাড়িতে আসার খবর শুনে বুধবার সকালে শিশুর অভিভাবকসহ স্থানীয়রা কিশোরের বাড়ি ঘিরে রেখে পুলিশে খবর দেয়। পরে বাড়ি থেকে ওই কিশোরকে আটক করে পুলিশ।
আলীকদম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রকিব উদ্দিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুকে ধর্ষণের কথা স্বীকার করেছে ওই কিশোর। তার বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে কারাগারে পাঠানো হবে।
ওসি বলেন, এর আগে সাত বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় ২০১৮ সালে সাত মাস সংশোধনাগারে ছিল ওই কিশোর। সেখান থেকে বের হয়ে আবারও শিশুকে ধর্ষণ করেছে ওই কিশোর।
সৈকত দাশ/এএম/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি