বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
ফাইল ছবি
চুয়াডাঙ্গা সদর উপজেলার নিমতলা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মোহাম্মদ নাজিম উদ্দীন (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে নিমতলা সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত নাজিম উদ্দীন সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামে গাংপাড়ার তাড়– মন্ডলের ছেলে ও গরু ব্যবসায়ী।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে নাজিম উদ্দীনসহ ৬/৭ জন গরু আনার উদ্দেশ্যে সীমান্তের কাঁটাতার পার হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিএসএফ তাদেরকে দেখে ফেলে এবং গুলি চালায়। এ সময় বাকিরা পালিয়ে আসতে সক্ষম হলেও নাজিম উদ্দীন ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে ৫৮ বিজিবির উপ-অধিনায়ক মেজর কামরুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি একটা কনফারেন্সে আছি। কনফারেন্স শেষে আপনাদের সঙ্গে কথা বলব।
সালাউদ্দিন কাজল/এমএমজেড/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৮ মাসের কাজ ৪ বছরেও শেষ করতে পারেনি গণপূর্ত বিভাগ, দুর্ভোগে রোগীরা
- ২ ফেনীর জহিরিয়া মসজিদে মাসব্যাপী ইফতার করেন হাজারো রোজাদার
- ৩ বগুড়ায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল-ছাত্রদলের ৯ নেতাকে বহিষ্কার
- ৪ ভিজিএফ কার্ড বিএনপি-জামায়াতকে ভাগ করে দিলো প্রশাসন
- ৫ নিলামে পাগলা মসজিদের গরু কিনে এক বছরেও টাকা দেননি বিএনপি নেতা