৩ মামলায় রাজশাহীর সাবেক পৌর মেয়র কারাগারে
রাজশাহীর কেশরহাট পৌরসভার সাবেক মেয়র আলাউদ্দিন আলোকে জেলহাজতে পাঠানো হয়েছে। দুর্নীতির তিনটি মামলায় শুক্রবার দুপুরের দিকে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠায় মোহনপুর থানা পুলিশ।
ওই মামলা তিনটিতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। গ্রেফতার আলাউদ্দিন আলো কেশরহাট পৌর বিএনপির সভাপতির পদে রয়েছেন।
বৃহস্পতিবার রাতে কেশরহাট পৌরসভার দর্শনপাড়া মহল্লায় আরেক বিএনপি নেতার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
মোহনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা তিনটি মামলায় আলাউদ্দিন আলোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল।
গ্রেফতার এড়াতে তিনি পলাতক ছিলেন। বৃহস্পতিবার তার অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ অভিযান চালায়। শুক্রবার তাকে জেলহাজতে নেয়া হয়েছে।
ফেরদৌস সিদ্দিকি/এমএএস/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা