সদরঘাট থেকে লঞ্চে ওঠার পর কলেজছাত্র নিখোঁজ
শরীয়তপুরে মুন্না খাঁ (১৮) নামে এক কলেজছাত্র পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছেন। গত সোমবার ঢাকার সদরঘাট থেকে লঞ্চে উঠে নিখোঁজ হন তিনি। পরদিন মঙ্গলবার এ বিষয়ে নড়িয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে তার পরিবার।
নড়িয়া উপজেলার ফতেজঙ্গপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিরঙ্গল গ্রামের কৃষক মুনসুর খাঁ ও ফিরোজা বেগম দম্পতির বড় ছেলে মুন্না খাঁ। তিনি নড়িয়া সরকারি কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র। তারা তিন ভাই।
নিখোঁজ মুন্নার চাচা আরফিন খাঁ বলেন, আমার বোন কুলসুম ক্যানসারে আক্রান্ত হয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। অসুস্থ শুনে গত ৪ আগস্ট তাকে দেখতে গ্রাম থেকে আসেন ভাতিজা মুন্না। অপারেশন হবে যেনে এতদিন ফুফুর পাশে হাসপাতালে ছিল মুন্না। ২ সেপ্টেম্বর সোমবার দুপুর ১টার দিকে তাকে ঢাকার সদরঘাট থেকে লঞ্চে তুলে দেই। লঞ্চ ছাড়ার ১৫ মিনিট আগে আমি চলে আসি। পরে শুনি মুন্না বাড়িতে যায়নি। তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
মুন্নার মা ফিরোজা বেগম বলেন, আরফিন ভাই আমার বড় ছেলে মুন্নাকে সোমবার দুপুরে সদরঘাট থেকে লঞ্চে তুলে দেন । লঞ্চে ওঠার পর আর বাড়ি ফিরেনি ছেলেটি। পরে আত্মীয়-স্বজন এবং তার বন্ধুদের বাড়িতে খোঁজ নিয়েও পাইনি। আমি ছেলেকে ফিরে পেতে চাই।
নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মঞ্জুরুল হক আকন্দ বলেন, মুন্না নিখোঁজের ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। পুলিশ তাকে উদ্ধারের চেষ্টা করছে।
ছগির হোসেন/আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা