ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শামীম ওসমানের পরিবার নিয়ে স্মৃতিচারণ করলেন জ্বালানি প্রতিমন্ত্রী

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৮:২৭ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৯

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, আওয়ামী লীগের শুরুর দিক দিয়ে যত রকম গোপনীয় মিটিং, সংবিধানের খসড়া রচনা সব আমাদের বাড়িতে এবং শামীম (শামীম ওসমান এমপি) ভাইদের বাড়িতে হতো। ৭০ এর নির্বাচনের পর ঢাকার বাড়ি থেকে আমরা নারায়ণগঞ্জের ফতুল্লার বাড়িতে চলে আসি। স্বাধীনতা যুদ্ধের সময়ও আমরা ছিলাম একসঙ্গে। এ নারায়ণগঞ্জ আমার শহর। আমি ছোটবেলায় এখানেই বড় হয়েছি। শামীম ভাইয়ের বাবা আমার বাবার সবচেয়ে পুরনো বন্ধুদের মধ্যে একজন। সুতরাং ওনার এবং আমার পরিবারের সবচেয়ে ছোট আমি। ওনারা যখন আমাদের বাড়ি খেলাধুলা করতো, আমাকে তখন একটা সাইড লাইনে দাঁড় করায়ে রাখতো।

শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন শেষে এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

Siddhirgonj

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান, জেলা প্রশাসক মো. জসিমউদ্দিন, পিডিবির চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ, ইজিসিবির এমডি অরুণ কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নূরে আলম, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ফারুক প্রমুখ।

প্রতিমন্ত্রী আরও বলেন, আগামী বছর মুজিব বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী। তাই আমরা বিদ্যুৎবিভাগ থেকে পরিকল্পনা নিয়েছি আমরা এক ঘণ্টা বেশি কাজ করবো। আমরা সেবা বর্ষ হিসেবে পালন করবো।

Siddhirgonj

এসময় তিনি আরও বলেন, শামীম ওসমান আমার বড় ভাই। এ এলাকার সংসদ সদস্য। শামীম ভাইয়ের পাশে দাঁড়িয়ে সুন্দর করে বক্তব্য দেয়ার মতো খুব কম লোকই আছে। তিনি চমৎকার কথা বলেন। শামীম ভাইয়ের বোন আর আমার বোন একসঙ্গে লেখাপড়া করতো। স্কুলে যাওয়ার পথে ওনাদের গাড়ি আর আমাদের গাড়ি একসঙ্গে যেতো। এ রকম একটা সম্পর্ক ছিল। তখন নারায়ণগঞ্জ খুব খোলামেলা ছিল।

নসরুল হামিদ বলেন, এ স্কুলটি খুব জরুরি ছিল এখানে। সুন্দর স্কুল হয়েছে। তাই পরিচালনার দিকেও একটু নজর রাখবেন। খরচ বেশি পড়লেও ভালো শিক্ষক দরকার। সবকিছু সফল হবে যদি একজন ভালো শিক্ষক থাকে। আমাদের প্রচুর ভালো স্কুল ও কলেজ দরকার।

হোসেন চিশতী সিপলু/এমএএস/এমএস

আরও পড়ুন