স্বামী-স্ত্রী পরিচয়ে আবাসিক হোটেলে উঠে চারজন ধরা
স্বামী-স্ত্রী পরিচয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে পটুয়াখালীর একটি আবাসিক হোটেল থেকে চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ১২টার দিকে শহরের টাউন কালিকাপুরের মালয়েশিয়া আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মালয়েশিয়া আবাসিক হোটেলের ম্যানেজার আমির হোসেন জাগো নিউজকে বলেন, আধাঘণ্টা আগে দুই মেয়ে ও দুই ছেলে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে আমাদের হোটেলের ২০৩ ও ২০৬ নাম্বার কক্ষ ভাড়া নেন। তারা জানান, রাজশাহী থেকে আসছেন, কুয়াকাটা ভ্রমণে যাবেন। আমরা খাতায় সে মোতাবেক এন্ট্রি করেছি। এই ছেলে দুটি প্রায়ই মেয়ে নিয়ে আসতো বলেও তিনি জানান।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, আমি বাইরে আছি। আটকদের মধ্যে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী রয়েছে বলে শুনেছি। থানায় ফিরে আটকদের বিরুদ্ধে ব্যবস্থ নেয়া হবে।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএআর/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা