নড়াইলে ভিজিএফের চাল বিতরণ
ফাইল ছবি
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নড়াইলে দুঃস্থ ও অসহায়দের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে নড়াইল পৌরসভার আয়োজনে নিজস্ব কার্যালয়ে চাল বিতরণের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত পৌর মেয়র মোস্তফা কামাল মোস্ত।
এ সময় পৌর সভার কাউন্সিলর তেলায়েত হোসেনসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পৌর মেয়র মোস্তফা কামাল মোস্ত জানান, পৌরসভার ৯টি ওয়ার্ডে ৪৬ দশমিক ২১০ মেট্টিক টন চাল ৪ হাজার ৬শত ২১টি পরিবারের মধ্যে বিতরণ করা হবে। প্রত্যেকটি কার্ডে ১০ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়েছে।
হাফিজুল নিলু/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি