রাজশাহী নগর গোয়েন্দা পুলিশের ওসি ক্লোজড
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা পরিদর্শক (ওসি) আশিকুর রহমান আশিককে রাজশাহী পুলিশ লাইনে ক্লোজড করা হয়। শনিবার রাত সাড়ে ১১টার দিকে আরএমপির এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। আরএমপির কমিশনার মো. শামসুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জাগো নিউজকে জানান, প্রশাসনিক কারণে তাকে গোয়েন্দা শাখা থেকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তবে আরএমপির একটি সূত্র দাবি করে জানায়, গোয়েন্দা শাখাতে যোগদানের পর থেকে তিনি নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়েন।
সম্প্রতি একটি ঘটনাকে কেন্দ্র করে গোয়েন্দা শাখার অপর সিনিয়র পরিদর্শক তোফাজ্জলের সঙ্গে আশিকের মারপিটের ঘটনা ঘটে। এঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত রিপোর্টে ঘটনার সত্যতা পাওয়া গেলে তাকে ক্লোজড করা হয়।
তবে বিষয়টি নিয়ে পুলিশের অভ্যন্তরীণ ঘটনা ও ভাবমূর্তি ক্ষুন্ন হবে বলে আশিককে প্রশাসনিক কারণ দেখিয়ে ক্লোজড করা হয় বলে জানায় ওই সূত্র।
শাহরিয়ার অনতু/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেফতার করায় র্যাবের ওপর হামলা, বাইকে আগুন
- ২ ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা
- ৩ বর্তমান সরকার কারও প্রতিপক্ষ নয়: প্রতিমন্ত্রী নুর
- ৪ ৫২০ নয়, কুমিল্লায় বরাদ্দ এসেছে ৫০০ কার্টন খেজুর: জেলা প্রশাসক
- ৫ নির্মাণ শেষ হওয়ার আগেই ধসে পড়লো ব্যায়ামাগারের ছাদ