গাজীপুরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা
গাজীপুরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে মহানগরীর ৪১নং ওয়ার্ডের পুবাইলের বসুগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই এলাকার মৃত তারা মিয়ার ছেলে আবুল কালাম (৩৯) ও তার স্ত্রী পুতুল (২৫)। তাদের দেড় বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূইয়া জানান, আবুল কালাম ও তার স্ত্রী পুতুল একই ঘরে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাদের ঘরে প্রবেশ করে দুজনকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনই বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পড়ুন: কুপিয়ে হত্যার আরও খবর।
মো. আমিনুল ইসলাম/এমবিআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ শেবাচিম হাসপাতালে আগুন, আতঙ্কিত রোগী ও স্বজনদের দিগ্বিদিক ছোটাছুটি
- ২ চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি, বাবাসহ গ্রেফতার ২
- ৩ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট
- ৪ চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
- ৫ ১২০০ পরিবারের মাংস সমিতির টাকা নিয়ে উধাও তিন পরিচালক