স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে (৬) ধর্ষণের অভিযোগে কিশোর ইমনকে (১৬) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়। ইমন বন্দরের মদনপুর উত্তরপাড়া পৈতারবাগ এলাকায় ইউসুফ মিয়ার ছেলে।
বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জাগো নিউজকে জানান, ধর্ষণের অভিযোগে থানায় মামলা করা হলে পুলিশ বন্দরের মদনপুর থেকে ইমনকে গ্রেফতার করে এবং আদালতে হাজির করে। আর ধর্ষণের শিকার ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে।
ওসি আরো জানান, ওই স্কুলছাত্রীকে রাস্তার পাশ থেকে ডেকে নিয়ে পরিত্যক্ত একটি খালি ঘরে নিয়ে ধর্ষণ করা হয়। চিৎকার শুনে আশপাশের লোকজন এসে ছাত্রীকে উদ্ধার করে। এ সময় ধর্ষক ইমন পালিয়ে যায়। পরে এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
শাহাদাৎ হোসেন/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেফতার করায় র্যাবের ওপর হামলা, বাইকে আগুন
- ২ ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা
- ৩ বর্তমান সরকার কারও প্রতিপক্ষ নয়: প্রতিমন্ত্রী নুর
- ৪ ৫২০ নয়, কুমিল্লায় বরাদ্দ এসেছে ৫০০ কার্টন খেজুর: জেলা প্রশাসক
- ৫ নির্মাণ শেষ হওয়ার আগেই ধসে পড়লো ব্যায়ামাগারের ছাদ