দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা চলছে
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান বলেছেন, পুলিশ ও সরকারি দল বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে।
সোমবার দুপুরে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা বিএনপির কমিটি পুনর্গঠনের লক্ষ্যে আয়োজিত এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হরিণাকুন্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আব্দুল মজিদ, সভাপতি প্রভাষক কামাল হোসেন, আশরাফুল ইসলাম পিন্টু ও আরিফুল ইসলাম আনন। প্রতিনিধি সভায় উপজেলা ও উপজেলাধীন সকল ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আগামী মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন কমিটি গঠনের পর হরিণাকুন্ডু উপজেলা বিএনপির সম্মেলন করার সিদ্ধান্ত নেয়া হয়।
এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেফতার করায় র্যাবের ওপর হামলা, বাইকে আগুন
- ২ ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা
- ৩ বর্তমান সরকার কারও প্রতিপক্ষ নয়: প্রতিমন্ত্রী নুর
- ৪ ৫২০ নয়, কুমিল্লায় বরাদ্দ এসেছে ৫০০ কার্টন খেজুর: জেলা প্রশাসক
- ৫ নির্মাণ শেষ হওয়ার আগেই ধসে পড়লো ব্যায়ামাগারের ছাদ