রাজবাড়ীতে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক ১
রাজবাড়ীর গোয়ালন্দে ৪ হাজার পিস ইয়াবাসহ আরিফুল ইসলাম (৩৫) নামে একজনকে আটক করেছে গোয়ালন্দ থানা পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আরিফুল ইসলাম চট্টগ্রাম দামপাড়া বাসস্ট্যান্ড এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।
গোয়ালন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জালাল এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম এর নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ আরিফুল ইসলামকে আটক করা হয়।
রুবেলুর রহমান/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেফতার করায় র্যাবের ওপর হামলা, বাইকে আগুন
- ২ ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা
- ৩ বর্তমান সরকার কারও প্রতিপক্ষ নয়: প্রতিমন্ত্রী নুর
- ৪ ৫২০ নয়, কুমিল্লায় বরাদ্দ এসেছে ৫০০ কার্টন খেজুর: জেলা প্রশাসক
- ৫ নির্মাণ শেষ হওয়ার আগেই ধসে পড়লো ব্যায়ামাগারের ছাদ