৪৫ হাজার টাকা বিদ্যুৎ বিল দেখে ব্যবসায়ী হতভম্ব
নাটোরের সিংড়ায় এক ব্যবসায়ীর প্রতিষ্ঠানে বিদ্যুৎ বিল এসেছে ৪৫ হাজার ৬০৬ টাকা। অথচ তার প্রতি মাসে বিল আসে প্রায় দেড় হাজার টাকা।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিংড়া জোনাল অফিস থেকে ইস্যু করা এ বিলটি পাঠানো হয়েছে সিংড়া উপজেলার তাজপুর ইউনিয়নের রাখালগাছা বাজারের ওয়েল্ডিং ওয়ার্কসপের দোকান মালিক শাহাদত হোসেনকে।
বিলের কাগজে দেখা যায়, ওই প্রতিষ্ঠানের সেপ্টেম্বর মাসে বিল এসেছে ৪৫ হাজার ৬০৬ টাকা। অথচ জুলাই মাসে বিল এসেছিল মাত্র ১ হাজার ২৮৬ টাকা এবং আগস্ট মাসে বিল এসেছিল ১ হাজার ৭১৯ টাকা।
ব্যবসায়ী শাহাদত হোসেনের ছেলে নাজমুল হোসেন বলেন, এমন ভুতূড়ে বিল আমি জীবনে দেখিনি। মিটার না দেখেই বিল লিখেছেন বলে আমার মনে হয়। গত মাসে বিল ঠিক এলেও এ মাসে বিল এসেছে ৪৫ টাকার উপরে, যা কাল্পনিক ছাড়া কিছু নয়।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ সিংড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রেজাউল করিম বলেন, এ বিষয়ে তদন্ত চলছে, তদন্ত শেষে বিষয়টি দেখবো।
রেজাউল করিম রেজা/এমএএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোলায় বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা, গয়না-দলিল লুট
- ২ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেফতার করায় র্যাবের ওপর হামলা, বাইকে আগুন
- ৩ ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা
- ৪ বর্তমান সরকার কারও প্রতিপক্ষ নয়: প্রতিমন্ত্রী নুর
- ৫ ৫২০ নয়, কুমিল্লায় বরাদ্দ এসেছে ৫০০ কার্টন খেজুর: জেলা প্রশাসক