এদেশে আর কোনো আন্দোলন হবে না : নাসিম
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, দলে অনুপ্রবেশকারীদের জায়গা দেবেন না। এরা সুসময়ে থাকলেও দুঃসময়ে পাওয়া যাবে না। আগামী নির্বাচন উপলক্ষে দলকে শক্তিশালী করতে হবে। কামাল হোসেনদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়া হবে। ফাঁকা আওয়াজ দিয়ে কোনো লাভ হবে না। নির্বাচন করতে চাইলে প্রস্তুতি নিন।
শনিবার নাটোর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবরার হত্যার বিষয়ে নাসিম বলেন, খুনিদের গ্রেফতার করা হয়েছে। অথচ বিএনপি-জামায়াতের সামনে কোনো ইস্যু না থাকায় তারা এটাকে ইস্যু করতে চায়। এদেশে আর কোনো আন্দোলন হবে না। সরকারকে সহযোগিতা করেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুলের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, কার্যনির্বাহী সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, মেরিনা জাহান, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা প্রমুখ।
এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সংরক্ষিত নারী সংসদ সদস্য রত্না আহমেদসহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
রেজাউল করিম রেজা/আরএআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোলায় বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা, গয়না-দলিল লুট
- ২ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেফতার করায় র্যাবের ওপর হামলা, বাইকে আগুন
- ৩ ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা
- ৪ বর্তমান সরকার কারও প্রতিপক্ষ নয়: প্রতিমন্ত্রী নুর
- ৫ ৫২০ নয়, কুমিল্লায় বরাদ্দ এসেছে ৫০০ কার্টন খেজুর: জেলা প্রশাসক