ঘুষের টাকাসহ সার্ভেয়ারকে হাতেনাতে ধরলো দুদক
দিনাজপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়ে জেলা পরিষদের সার্ভেয়ার মো. আল আমিনকে ২০ হাজার টাকা ঘুষ গ্রহণের সময় হাতেনাতে আটক করেছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় দিনাজপুর জেলা পরিষদ থেকে তাকে আটক করা হয়।
দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান জানান, সদর উপজেলার বড়ইল গ্রামের মো. সাইফুল আলীর স্ত্রী শাবানা খাতুন জেলা পরিষদের বাঙ্গিবেচা মৌজায় সাড়ে ৯ শতক জমি লিজ গ্রহণের জন্য আবেদন করেন। পরে জেলা পরিষদ জমিটি লিজ প্রদানের পক্ষে মতামত দেয়। কিন্তু শাবানা খাতুনের কাছে জেলা পরিষদের সার্ভেয়ার আল-আমিন ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। ঘুষের টাকা না দিলে তাকে ওই জমি লিজ দেয়া হবে না বলে জানান সার্ভেয়ার আল-আমিন। শাবানা খাতুন বিষয়টি সমন্বিত জেলা দুদক অফিসে অভিযোগ করেন।
তিনি আরও জানান, সকালে শাবানা খাতুন জমির লিজ গ্রহণের ২০ হাজার টাকা ঘুষ প্রদান করলে সার্ভেয়ার আল-আমিনকে ঘুষ গ্রহণের টাকাসহ আটক করা হয়। এ ঘটনায় দুদক আইনে সার্ভেয়ার আল-আমিনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এমদাদুল হক মিলন/এমএএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ক্ষেতলালে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার, দ্বিতীয় স্বামী পলাতক
- ২ হাত বেঁধে শ্রমিককে বর্বর নির্যাতন, লক্ষ্মীপুরে ভিডিও ভাইরাল
- ৩ ফুলকপির প্রার্থীর এজেন্ট ৮৩৫ জন, ভোট পেলেন মাত্র ৪৯৯
- ৪ ডিপোতে থাকা ট্যাংকলরি থেকে তেল চুরি, ৫ জনকে জরিমানা
- ৫ টাকা আত্মসাৎ করেছেন অফিস সহকারী, ৯২ জনের এসএসসি পরীক্ষা অনিশ্চিত